
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কের ফরেষ্ট অফিসের সামনে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ফরিদপুর জেলার এক ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।এসময় তার কাছ থেকে ১হাজার ৪শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বিষয়টি লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন। আটককৃতের নাম হল বোরহান উদ্দিন(৩০)।সে ফরিদপুর জেলার সদরপুর থানার লোহার টেক এলাকার পিতা নোয়াব আলী খাঁনের পুত্র। লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত ২ডিসেম্বর (রবিবার)রাত্রে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ(ইন্সপেক্টর) মুহাম্মদ আলমগীর ও এসআই অজয় দেব শীলের নেতৃত্বে একটি পুলিশি দল চুনতি ফরেষ্ট অফিসের সামনে যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ১হাজার ৪শ পিচ ইয়াবাসহ ১পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।আটককৃত ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ ৩ ডিসেম্বর সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















