ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান,এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় টপ সয়েল কেটে ইট প্রস্তুত উপকরণ হিসেবে ব্যবহার দায়ে জেবিএম ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

২১ ডিসেম্বর(রোববার) বিকেলে উপজেলার পদুয়ায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেন।

অভিযান কালে পুলিশ, আনসার বাহিনী ও ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেন বলেন, উপজেলার পদুয়া ইউনিয়নের জেবিএম ইটভাটার পার্শ্বে মাটির টপ সয়েল কেটে ইট প্রস্তুত উপকরণ হিসেবে ব্যবহার করার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫(১) ধারা মতে ১টি মামলায় জেবিএমকে এক লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান,এক লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৯:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫