ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে লোহাগাড়ার ইউএনও

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আধুনগর ইউনিয়ন ও চুনতি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে আকস্মিক পরিদর্শনে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ নির্ধারিত সময়ে অফিসে এসেছেন কিনা তদারকি করা হয়। এ সময় সকলকে নিজ নিজ কক্ষে উপস্থিত পাওয়া যায়।

পরিদর্শনকালে ভূমি সেবা কার্যক্রম, নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়সহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ ছাড়াও সেবা গ্রহণে আগত সাধারণ জনগণের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও মতামত শোনা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

পরিদর্শনকালে  ইউএনও মো. সাইফুল ইসলাম সাধারণ জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সবসময় সচেষ্ট বলে জানান।

এসময় চুনতি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. রেজাউল আজিজ ও আধুনগর ইউনিয়ন ভূমি অফিস শাহজাহান আকতারসহ ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

লোহাগাড়ায় ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে লোহাগাড়ার ইউএনও

প্রকাশিত: ০১:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬