ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় আল মদিনা লেপ তোশকের গুদামে আগুন!

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় দরবেশহাট রোড সংলগ্ন তেপ তোশকের গুদামে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলা সদরের দরবেশহাট রোড সংলগ্ন আল মদিনা ফোম এন্ড বেডিং নামক দোকানের গুদাম ঘরের টিনের চালে ইলেক্ট্রিকের শর্ট থেকে আগুন লেগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, টিনের চাল দিয়ে ধূয়া দেখে তারা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেন এবং নিজেরাই ছাদ থেকে পানি ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

আল মদিনা ফোম এন্ড বেডিং এর স্বত্বাধিকারী কামরুল ইসলাম কায়ছার জানান,সোমবারে আমার গুদামের কার্জক্রম বন্ধ ছিল। আমার দোকানের গুদামের পার্শ্ববর্তী মক্কা টাওয়ারের ছাদ ও জানালা দিয়ে প্রায় সময় সিগারেট খেয়ে অবশিষ্টাংশ আমার গুদামের টিনের চালে ফেলা হতো। উক্ত কারণ কিংবা যেকোন অনাকাঙ্ক্ষিত কারনে ইলেক্ট্রনিকের শর্ট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। অগ্নিকান্ডে আমার গুদামে থাকা প্রায় ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

লোহাগাড়া ফায়ার স্টেশনের টিম লিডার জাহাঙ্গীর আলম জানান, উপজেলার সদরে দরবেশহাট এলাকায় অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা করি। আল মদিনা ফোম এন্ড বেডিং নামক দোকানের মালামাল পুড়ে গেলেও আশপাশের দোকানের মালামাল দ্রুত সরিয়ে নেয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় আল মদিনা লেপ তোশকের গুদামে আগুন!

প্রকাশিত: ০৪:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫