
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় আবারো নতুন করে ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ২০ মে (বুধবার ) বিকেলে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে রিপোর্টে তাদের দেহে করোনা পজেটিভ আসে।
২০মে রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ এই তথ্য নিশ্চিত করেছেন ।
ডাঃ মোহাম্মদ হানিফ জানান, এদের মধ্যে ১ জন মহিলা ও ৪ জন পুরুষ রয়েছে। আক্রান্তরা লোহাগাড়া সদর ইউনিয়ন, আমিরাবাদ ইউনিয়ন ,বড়হাতিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
তিনি আরো বলেন, আক্রান্ত রোগীরা হোম আইসোলেশনে থাকবেন। এ নিয়ে লোহাগাড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ৪৩ জন। এদের মধ্যে হাছির পাড়ার এক ব্যবসায়ীর মৃত্যু হয় ।
সুস্ত হয়েছেন ১৫জন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















