
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের ফৌজদার হাটে স্থাপিত বিআইটিআইডিতে বৃহস্পতিবার (৭ মে) রাতে
করোনার নমুনা পরীক্ষায় লোহাগাড়ায় ৩জন কোভিট-১৯ পজেটিভ আসে। এর মধ্য করোনা উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু হয়েছে।
বিষয়টি রাত সাড়ে ১১টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ জন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান,
চট্টগ্রামের ফৌজদার হাটে স্থাপিত বিআইটিআইডিতে করোনার নমুনা পরীক্ষায় ৩জন পজেটিভ আসে। গত ৩মে আমরা ২জনের নমুনা সংগ্রহ করে পাঠিয়েছিলাম।তারা ২জন পজেটিভ আসে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী।২জনের মধ্য ১জনের বাড়ী সাতকানিয়ায়।পুরুষ। বয়স ৩৫ বছর এবং আরেকজনের বাড়ী ঢাকায়।সে মহিলা।বাকি ১জন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাঁছির পাড়া এলাকায়। তার নাম নুরুল ইসলাম(৪৬) ।সে ওই এলাকার মৃত আছহাব মিয়ার পুত্র। সে অসুস্হ হলে গত ২মে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে। পরে সেখান থেকে তার নমুনা সংগ্রহ করা হয়।গতকাল দুপুর দেড়টাই নুরুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে মারা যান বলেও তিনি জানান।
করোনায় উপসর্গ নিয়ে মৃত্যু ব্যক্তি বটতলী কাঁচা বাজারের কলার আড়তদার বলে জানা গেছে।
এই নিয়ে লোহাগাড়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭জন। মৃত্যুর সংখ্যা ১জন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















