ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় আমীরে জামায়াত আগমণ উপলক্ষে পদুয়া হাইস্কুল মাঠ পরিদর্শনে জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি

রায়হান সিকদারঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান বলেন, গণভোটে “হ্যা” বিজয়ী হওয়ার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আগামী ২ ফেব্রুয়ারির সমাবেশে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানরাও যোগদান করবেন। দক্ষিণ চট্টগ্রামের প্রতিটি উপজেলা থেকে এখানে দলে দলে মানুষ অংশগ্রহণ করবে। ব

আমিরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করতে এসে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নির্বাচন কমিশন এবং সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য পর্যাপ্ত পদক্ষেপ নিয়েছে বলে আমরা মনে করতে পারছি না। তবে আইনশৃঙ্খলা বাহিনী ইতিবাচক ভুমিকা রাখার চেষ্টা করছে।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী সোমবার (২ জানুয়ারি) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জনসভায় অংশ নিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষনেতা ডা. শফিকুর রহমান। তার আগমনকে ঘিরে দলগুলোর স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা ও নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরী, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী অধ্যক্ষ আ ন ম নোমান, পদুয়া ইউনিয়ন আমির অধ্যক্ষ মাওলানা আ ক ম হামিদুল হক, পদুয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহমান, ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী কাজী জসিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় আমীরে জামায়াত আগমণ উপলক্ষে পদুয়া হাইস্কুল মাঠ পরিদর্শনে জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি

প্রকাশিত: ০৭:২২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬