
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ওয়াজ উদ্দিন সিকদার পাড়া এলাকায় প্রতিপক্ষের জায়গায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জায়গায় মাটি ভরাটের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে জায়গা ভরাট নিয়ে ওই এলাকার মৃত আবুল কাসেম প্রকাশ কাসেম মুন্সীর পুত্র নাছির উদ্দিন বাদী হয়ে ওই এলাকার নাছিমা খাতুন গংসহ তিনজনকে বিবাদী করে হয়ে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন।
এ ব্যাপারে নাছির উদ্দিনের ভাই আবছার উদ্দিন বলেন, আমার পৈত্রিক জায়গায় জোরপুর্বক প্রতিপক্ষরা ভরাট করার চেষ্ঠা চালায়। জায়গা জমি বিরোধ নিষ্পত্তি লক্ষ্যে লোহাগাড়া সহকারি জজ আদালত সাতকানিয়া চৌকি চট্টগ্রাম অপর ২৫০/২৫ মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত বিবাদীদের বিরুদ্ধে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করে। বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষরা জায়গায় মাটি দিয়ে ভরাট করে। আমরা সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত নাছিমা আকতার জানান, জায়গায়টি আমাদের বাপ-দাদার আমলে। আমারও ডকুমেন্ট রয়েছে।আমার নামে নামজারিও রয়েছে। আমার মা আমাকে দানপত্র করে দিয়েছে। আমার জায়গা জোর করে দখল করার চেষ্ঠা করছে। গত এক বছর পুর্বে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে আমার প্রাপ্য জায়গাটি বিক্রি করেছি।
লোহাগাড়া থানার এএসআই মাহবুব বলেন, আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কাগজ পেয়ে কাজ বন্ধ করার জন্য বলা হয়েছে। উভয় পক্ষকে স্থিতিশীল বজার রাখার জন্যও বলা হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















