রায়হান সিকদার,লোহাগাড়াঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে এবং সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্টায়
লোহাগাড়া উপজেলার অসহায় ও হত দরিদ্র ৮পরিবারের মাঝে ১০জুন (সোমবার) দুপুর ১টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ঐচ্ছিক ফান্ডের চেক বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী এমপি।
এ সময় উপস্থিত ছিলেন
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌছিফ আহমেদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)পদ্মাসন সিংহ,উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জহির উদ্দিন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু ও লোহাগাড়া যুবলীগের আহ্বায়ক জহির উদ্দিন,সংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সহকারী একান্ত সচিব এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















