ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার

রায়হান সিকদার,দেশবাংলা নেটঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়ার হাকিম জানিমার ভাঙ্গার পার্শ্বের একটি পুকুরে ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় অর্ধগলিত এক অজ্ঞাত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেনে লোহাগাড়া থানার এসআই অজয় দেব ।সুত্রে জানা যায়,রশিদার পাড়া মসজিদে গত কয়েকদিন ধরে এলাকায় মুসল্লীগণ নামাজ পড়তে দুর্গন্ধ পান। দিন দিন দুর্গন্ধের মাত্র বেড়ে গেলে স্হানীয় মেম্বার জাহাঙ্গীরকে এলাকাবাসীরা খবর দেয়।ইউপি মেম্বার  ঘটনার খবর শুনে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে এসে অর্ধগলিত  অজ্ঞাত লাশ উদ্ধার করে।

তবে,অজ্ঞাত লাশটির পরিচয় পাওয়া যায়নি। স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান,অজ্ঞাত লাশটি বয়স আনুমানিক ৪৫বছর। গত কয়েকদিন ধরে ওই লোকটিকে এলাকায় ঘুরাফেরা করতে দেখেছেন স্থানীয়রা। ওইদিন উক্ত পুকুর পাড়ে প্রকৃতির কাজ সেরে লুঙ্গী খুলে পরিষ্কার করার সময় পানিতে ডুবে মারা যায় বলে এলাকাবাসীরা ধারণা করছেন।পুকুরের পাড়ে তার পরণের একটি লুঙ্গিও পাওয়া গেছে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও তিনি জানান।

স্হানীয়রা বলেন,ওই ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন। সে কোথায় থেকে এসেছে তারা কেউ জানেননা। পঁচা গন্ধে এলাকায় পরিবেশ নষ্ট হয়ে গেছে।

লোহাগাড়া থানার ওসি মো: সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর থেকে ভাসমান এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে।লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার

প্রকাশিত: ০১:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮