
রায়হান সিকদারঃ
পরিবেশ দূষণ রোধে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় হাইড্রোলিক হর্ণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অভিযানে ২ টি বাসের ৪টি অবৈধ হর্ণ জব্দসহ প্রত্যেকটি যানবাহনকে পৃথক ২টি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
১২ অক্টোবর (রোববার) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার বিভিন্ন পয়েন্টে এ অভিযানটি পরিচালিত করা হয়।
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
তিনি বলেন, অভিযানে হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী ২ টি বাসের ৪টি অবৈধ হর্ণ জব্দসহ প্রত্যেকটি যানবাহনকে পরিবেশ সুরক্ষা আইনে পৃথক ২টি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম, উপজেলা ভূমি অফিসের নাজির বজলুল হুদা চৌধুরী, ভূমি অফিসের স্টাফরা, পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















