ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনবিভাগের জায়গা উদ্ধার

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া রেঞ্জের আওতাধীন সরকারি বন বিভাগের আনুমানিক দুই একর জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ।

১১মে (রোববার) বিকেলে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তার নির্দেশনায়  ডলুবিট কর্মকর্তা রাকিব হোসাইনের নেতৃত্বে বনবিভাগের স্টাফদের সাথে নিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ এর আওতায় পদুয়া রেঞ্জাধীন ডলুবন বিটে ২০২৩-২০২৪ সনে সুফল প্রকল্পের আওতায় ফারেঙ্গা মৌজায় সৃজিত ৮০ হেক্টর বাগানের মধ্যে পরিচালিত এক অভিযানে একটি টিনের ঘড় নির্মাণ করেছিল প্রভাবশালীরা। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে টিনের ঘর ভেঙে জবর দখল উচ্ছেদ করা হয়।এ সময় দুই রাউন্ড ফাকা গুলি করা হয়।

ডলুবিট কর্মকর্তা রাকিব হোসাইন জানান, একটি প্রভাবশালী মহল কিছুদিন যাবত ফারেঙ্গা মৌজায় সংরক্ষিত বনভূমির জায়গা জবরদখল করে রাখে।ডলুবিটের স্টাফদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত বনবিভাগের জায়গায় দখলকৃত টিনের ঘর ভেঙে জবর দখল উচ্ছেদ করা হয়।এ সময় দুই রাউন্ড ফাকা গুলি করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনবিভাগের জায়গা উদ্ধার

প্রকাশিত: ০৭:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫