ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় অপরাধ দমনে মাঠে এসিল্যান্ড, গাঁজা চোলাইমদসহ দুইজন আটক,দুইজনকে অর্থদন্ড

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দু জনের কাছ থেকে ৮৪৪গ্রাম গাঁজা ও পাঁজ লিটার চোলাই মদ জব্দসহ ২জনকে আটক এবং দুজনকে অর্থদন্ড প্রদান করা হয়।

৪মে (রোববার) দুপুরে উপজেলার চরম্বা বাজারসহ বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদক দ্রব্য,নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম কে সাথে নিয়ে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।

অভিযান কালে চট্টগ্রাম জেলার খ সার্কেলের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই একেএম আজাদ উদ্দিন, উপজেলা ভূমি অফিসের নাজির বজলুল হুদা চৌধুরীসহ বাংলাদেশ সেনাবাহিনী ও মাদক দ্রব্য,নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান, উপজেলার চরম্বা বাজারের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে অভিযান পরিচালনা করি।
অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারামতে আলী আহম্মদকে ৩ হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত ব্যবহার নিয়ন্ত্রণ আইনে মঙ্গলী বালা দাশকে ২০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

একইসাথে উপজেলার চরম্বা হিন্দু পাড়া এলাকার মৃত স্বপন কুমার দে` এর পুত্র মিল্টন দে এর বাড়িতে ৮৪৪গ্রাম গাঁজা ও ৫ লিটার চোলাই মদ পাওয়া যায়। মিল্টন দে(৩৩) ও নাজিম(৩৮) কে নিয়মিত মামলার জন্য উপপরিদর্শক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় অপরাধ দমনে মাঠে এসিল্যান্ড, গাঁজা চোলাইমদসহ দুইজন আটক,দুইজনকে অর্থদন্ড

প্রকাশিত: ০৮:৪২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫