
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশ হাট মাওলা পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেছে উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থ তুলে দেন।এসময় তাদের মাঝে কিছুটা স্বস্তিও লক্ষ্য করা যায়,অনেকে আবার আবেগে আপ্লুত হয়ে পড়ে। ক্ষতিগ্রস্তদের একজন আব্দুল জলিল বলেন, আমার সারা জীবনের যা অর্জন, সহায় সম্বল সব পুরে শেষ,এখন স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করা ছাড়া উপায় নাই। সরকারী ভাবে কোন সাহায্য সহযোগিতা পাইনি এখনো। তাই আজকে আমাদের জহির সাহেব যে সাহায্য করলেন আমরা খুবই খুশি হয়েছি।
আরেক জন ক্ষতিগ্রস্ত আব্দুল মালেক কান্নাজড়িত কন্ঠে বললেন, আমার পড়নে এই কাপড়টুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই সব আগুনে শেষ করে ফেলছে,দেড় লক্ষ টাকার দুটি গরু ছিল অগ্নিকাণ্ডে সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে।
যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন বলেন, ঘর পুড়ে শেষ,নিম্ন আয়ের এই সব মানুষের সামান্য জিনিসপত্রও তারা রক্ষা করতে পারেনি। ভয়াবহ আগুন তাদের সব কিছু কেড়ে নিয়েছে।তাই এই সব অসহায় মানুষদের পাশে দাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এসময় তিনি এলাকার বিত্তশালীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



