
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শেষ মুহূর্তের প্রচারে চমক দেখালেন তালা প্রতীকের মেম্বার পদপ্রার্থী জাফর আহমদ।
১৭ অক্টোবর ( শনিবার) বিকালে লোহাগাড়া সদরের সওদাগর পাড়ার বড় পুকুর পাড় থেকে বটতলী পর্যন্ত তার সমর্থনে বিশাল মোটর শোভাযাত্রা বের করা হয়।
এসময় নানা শ্লোগানে ও গানে গানে তালা মার্কার প্রার্থী জাফর আহমদের পক্ষে মাইকিং করে ভোটারদের কাছে তালা মার্কায় ভোট চান৷
মেম্বার পদপ্রার্থী জাফর আহমদ বলেন, নির্বাচিত হলো এলাকাকে মাদক মুক্ত করাই হবে আমার লক্ষ্য। আমি আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়ে জনগনের কল্যানে কাজ করতে প্রার্থী হয়েছি। আমার ব্যক্তিগত কোন চাওয়া পাওয়া নেই। নির্বাচনের মাঠে আমার প্রতি আপনাদের দোয়া ও ভালবাসা দেখে মুগ্ধ। আগামী ২০ অক্টোবর আমাকে তালা মার্কায় বিজয় করবেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















