
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নবাগত নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ`র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়ার নবাগত ইউএনও শরীফ উল্যাহ।
সভায় বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসাইন রোমান খাঁন, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদ, লোহাগাড়া উপজেলা ডেপুটি কমান্ডার মুহাম্মদ আবদুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন,পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ, কলাউজান ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুল ওয়াহেদ, চরম্বা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিন,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুুহাম্মদ আবু বক্কর, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ সমশুল আলম।
লোহাগাড়ার নবাগত ইউএনও শরীফ উল্যাহ তার বক্তব্যে বলেছেন, অাশ্রয়ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এটাকে খুব বেশ্রি গুরুত্ব দিচ্ছেন।কোন ধরণের পাহাড় কাটা যাবেনা, সকলের সম্মিলীত প্রয়াস থাকলে উপজেলাকে মডেল হিসাবে গড়ে তুলে পারবো। হোটেল,রেস্টোরেন্ট সহ বিভিন্ন ধরণের দোকানগুলো সবসময় পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে।অপরিচ্ছন্ন কোন কাজ প্রশ্রয় দেওয়া হবেনা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কোন ধরণের সহিংসতা কাম্য না। গ্রাম আদালত সংক্রান্ত আইন মেনে সকল জনপ্রতিনিধিকে সেবার কার্যক্রম পরিচালনা করতে হবে। এখতিয়ার বহিভূর্ত কোন কাজ করা যাবেনা। জনপ্রতিনিধিদেরকে সাধারণ মানুষকে ন্যায় বিচার কার্য সম্পাদকের জন্য,নির্দেশনা প্রদান করা হয়। দীর্ঘদিন পর মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় আমরা করোনাকে জয় করতে সক্ষম হয়েছি। সকলকে এ বিষয়ে সচেতন করতে হবে। ভূমি উন্নয়ন কর দিয়ে সকলকে সচেতন করতে হবে। ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ জনগণকে হয়রানী মুক্ত সেবা দিতে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কে নির্দেশনা প্রদান করেন। নবাগত ইউএনও শরীফ উল্যাহ আরও বলেছেন,অগ্নিকান্ডের বিষয়ে সকলকে সচেতন করতে হবে। যেকোন বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্ঠি করতে হবে। অন্যায় কাজ হয় সেরকম কোন তদবিন করা যাবেনা। আমার দরজা সবার জন্য খোলা। তবে অন্যায় ভাবে কোন অাবদার,তদবির চলবেনা। ভাল কাজের জন্য ভাল তদবির, জনকল্যাণকর কাজ নিয়ে আমার কাছে আসলে সবসময় আমার অফিস খোলা। আমরাই আমার কর্মের পরিবেশ তৈরী করে দিতে সহযোগীতা করবেন। আমার পক্ষ থেকে সততা,আন্তরিকতার ঘাটতি থাকবেনা ইনশাল্লাহ।
অনুষ্ঠানে উপজেলার সকল জনপ্রতিনিধি,সাংবাদিক, রাজনৈতিক, বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



