ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়া সদরে নুরুচ্ছাফা,আমিরাবাদে ইউনুচ ও আধুনগরে স্বতন্ত্র প্রার্থী নাজিম বিজয়ী

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৩ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ তথা নৌকার ২জন প্রার্থী ও অপরটি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বিজয়ীরা হলেন লোহাগাড়া সদর ইউনিয়নে নৌকায় বিজয়ী,ইউপির বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আমিরাবাদ ইউনিয়নে নৌকায় বিজয়ী এস এম ইউনুছ এবং আধুনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নাজিম উদ্দিন।

২০ অক্টোবর ( মঙ্গলবার ) সকাল ৯ টা থেকে এ তিনটি ইউনিয়নের ইউপি নির্বাচনে ভোটগ্রহণ করা হয়।

বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫ টায়। এর পর প্রতি কেন্দ্রে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।

একইদিন রাত সাড়ে ১১টার দিকে মাইকে ফলাফল ঘোষণা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান হাবিব জিতু।

বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে লোহাগাড়া সদর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী (নৌকা) ৯ হাজার ২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিন চৌধুরী ( আনারস ) পেয়েছেন ৭ হাজার ৫০ ভোট।

আমিরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম ইউনুছ (নৌকা) ১১ হাজার ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মালেক(আনারস প্রতীক) ২ হাজার ৮৭০ভোট পেয়েছেন।

আধুনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নাজিম উদ্দিন ( আনারস) ৩ হাজার ৮ শ ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আইয়ুব মিয়া ( টেবিল ফ্যান) ২ হাজার ১৭৩ ভোট পেয়েছেন।

লোহাগাড়া উপজেলা নির্বাচন কমিশনের অফিস সূত্রে জানা যায়, তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬৫ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৫ জন, সংরক্ষিত মহিলা প্রার্থী ৩১ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ১১৯ জন।

এর মধ্যে ভোটার সংখ্য হল আমিরবাদ ইউনিয়নে পুরুষ ও মহিলা ভোটার ২৮ হাজার ৯৪৩ জন। ভোটকেন্দ্র ৯ টি। আধুনগর ইউনিয়নে পুরুষ ও মহিলা ভোটার ১৫ হাজার ৫৫৬ জন। ভোটকেন্দ্র ৯ টি। লোহাগাড়া সদর ইউনিয়নে পুরুষ ও মহিলা ভোটার ২৩ হাজার ১৬৯ জন। ভোটকেন্দ্র ১০ টি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়া সদরে নুরুচ্ছাফা,আমিরাবাদে ইউনুচ ও আধুনগরে স্বতন্ত্র প্রার্থী নাজিম বিজয়ী

প্রকাশিত: ১২:১৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০