ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ার বড়হাতিয়ায় রশিতে ঝুঁলে ৩ সন্তানের জনকের আত্মহত্যা

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের শীল পাড়ায় ঘরের বীমের সাথে রশিতে ঝুঁলে ৩ সন্তানের জনক আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে। গত ২১ জুলাই রবিবার দিনগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে। বিষয়টি স্থানীয় ইউপি মেম্বার সুনীল সরকার নিশ্চিত করেছেন।
নিহত দিলীপ শীল (৫৫) ওই এলাকার মৃত নুপুর শীলের পুত্র।

চুনতি পুলিশ ফাঁড়ির এসআই পীযুষ চন্দ্র সিংহ উক্ত প্রতিবেদককে জানান, খবর পেয়ে সোমবার সকাল ১১টায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। পরিবারে কারো কোন অভিযোগ না থানায় সুরতহাল শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী বলেছেন,
নিহত দিলীপ শীল নিয়মিত মদ পান করতেন। ঘটনার রাতে মাতাল অবস্থায় বাড়িতে এসে রুমের দরজা বন্ধ করে সবার অজান্তে রশিতে ঝুঁলে আত্মহত্যা করেন। সকালে তার কোন সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ার বড়হাতিয়ায় রশিতে ঝুঁলে ৩ সন্তানের জনকের আত্মহত্যা

প্রকাশিত: ০১:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯