ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ার বড়হাতিয়ায় অগ্নিকান্ডে বসত ও গোয়াল ঘর পুড়ে ছাই

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া দূল্লর্ভের পাড়ায় বসতঘর ও গোয়ালঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৯ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় এ ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত বসতঘর ও খামার ঘরের মালিক ওই এলাকার মৃত আবদুল মজিদের পুত্র কৃষক আবদুল কুদ্দুস (৬২)।

ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মাটির দেয়াল ও টিনের ছাউনীযুক্ত বসতঘর এবং বাঁশের বেড়া ও টিনের ছাউনীযুক্ত গোয়ালঘর আগুনে পুড়ে যায়। শৌরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

তবে ওই সময় গোয়ালঘরে কোন গরু-ছাগল ছিলনা।
খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ও বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এম ডি জুনাইদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদেরকে ১০হাজার টাকা আর্থিক সহযোগীতা প্রদান করেছেন বলে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ার বড়হাতিয়ায় অগ্নিকান্ডে বসত ও গোয়াল ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ০৩:৫০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯