
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় ৩টি বসতঘরে তাণ্ডব চালিয়েছে বন্যহাতি। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টাই উপজেলার পদুয়া ইউনিয়নের আলি সিকদার পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে ।
বিষয়টি স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ লেয়াকত আলী নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ১৪ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে পদুয়া আলি সিকদার পাড়ায় স্হানীয় ইউপি সদস্য লেয়াকত আলীর বাড়ীর পুর্ব পার্শ্বে দিনমজুর আবু বক্কর,মহসিনের বাড়ী ও আহমদ হোসেনের বাড়ীসহ ৩বসতবাড়ী লন্ডভন্ড করে দেয় বন্যহাতির দল।
বন্যহাতির দল বাড়িগুলোর গাছ, দরজা, দেয়াল, রান্নাঘর ভাঙে, এবং তাদের বাড়ীতে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র তছনছ করে। দিনমজুর আবু বক্করের প্রায় ১শ আড়ি ধান ছিটিয়ে দেয় এবং বাড়ীতে থাকা ধান আহরণ করে।
ওই সময় হাতির ভয়ে আতঙ্কিত লোকজন সেখান থেকে দ্রুত অন্যত্র চলে যায়।
পদুয়া ইউপি সদস্য লেয়াকত আলী জানান,বন্যহাতির দল ৩পরিবারের বসতঘর হাতির তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে। হাতির তান্ডবে প্রায় ২লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে বলেও তিনি জানান।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার জাহান জানান,তিনি খবর পেয়ে সাথে সাথে বনকর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।
বন্য হাতির দল খাদ্যের সংকটের কারনে লোকালয়ে খাদ্যের খোঁজে বার বার হানা দিচ্ছে।আমরা বন্যহাতি তাড়ানোর জন্য গতানুগতিকভাবে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে জানমালের কোন ক্ষয়ক্ষতি না হয় ।
তিনি আরো জানান,বন্যহাতি ডিভিশন বন্যহাতি নিয়ন্ত্রণে প্রশিক্ষণপ্রাপ্ত লোকবল রয়েছে। এ ব্যাপারে বন্যহাতি ডিভিশনের সহযোগীতা কামনা করেছেন তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















