
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার পদুয়া ৩নং ওয়ার্ডের ফরিয়াদেরকুল রোডস্থ মতিউর রহমানের দোকানের পাশে প্লে থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত “সানরাইজ স্কুল” এর উদ্বোধন করা হয়েছে।
৫ জানুয়ারি (রবিবার) সকালে স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে স্কুলের মাঠ প্রাঙ্গণে উদ্বোধনীঅনুষ্ঠান ও অালোচনা সভার অায়োজন করা হয়।
লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক, সাগর এভিয়েশন হজ্ব কাফেলার চেয়ারম্যান সমাজ সেবক ও দানবীর অালহাজ্ব জাহাঙ্গীর অালমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন।
মাওলানা অাবুল মকছুমের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন সুফি ফতেহ অালী ওআইসি মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা অালহাজ্ব মাওলানা মুহাম্মদ শামশুদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
স্থানীয় ইউপি সদস্য মমতাজ আহমদ,
সাবেক ইউপি সদস্য জয়নুল অাবেদীন জনু, নাছির উদ্দিন বাবুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এবং স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কামাল উদ্দিন, শাহাদৎ হোসেন সহ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, এসরকারের অামলে প্রতিটি গ্রামে শিক্ষার মান অনেক উজ্জল হচ্ছে, ভবিষ্যতে শিক্ষার মান অারো বেগবান করে তুলবে।
“সানরাইজ স্কুল” এর দক্ষ পাঠদানে মফস্বল এলাকাতে একটি সু-শিক্ষা জাতি উপহার দিতে সক্ষম হবে বলেও অাশা ব্যাক্ত করেন বক্তরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















