ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ার ছেলে ব্যারিস্টার সাইদুল ইমরান সংবর্ধিত

রায়হান সিকদারঃ

যুক্তরাজ্যের লন্ডন লিংকনস ইন বিশ্ববিদ্যালয় হতে আনুষ্ঠানিকভাবে ব্যারিস্টারি সম্পন্ন করে দেশে ফিরেছেন লোহাগাড়ার ছেলে মোঃ সাইদুল ইমরান।

২১আগস্ট(বৃহস্প্রতিবার) সকালে তিনি লোহাগাড়ায় পৌঁছলে লিডারশীপ স্কুল এন্ড কলেজ, এলাকাবাসী ও লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ব্যারিস্টার সাইদুল ইমরান লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের ভবানীপুর এলাকার বাসিন্দা, হাসেম পার্ক, হাসেম টাওয়ারের স্বত্বাধিকারী, প্রবাসী আলহাজ্ব আবুল হাসেমের পুত্র।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোঃ সাইদুল ইমরানের গর্বিত পিতা, হাসেম পার্ক, হাসেম টাওয়ারের স্বত্বাধিকারী প্রবাসী আলহাজ্ব আবুল হাসেম,সাইদুল ইমরানের গর্বিত মা গৃহিনী দিলুয়ারা বেগম,বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, লিডারশিপ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন,স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইমরান, সমাজসেবক হাজি দেলোয়ার হোসেন, ব্যবসায়ী মাহবুবুর রহমান, সহ লিডারশীপ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

গর্বিত সন্তান ব্যারিস্টার মোঃ সাইদুল ইমরান বলেন, ছোটকাল থেকে আমাকে নিয়ে আমার মা বাবার অনেক স্বপ্ন ছিল, আমাকে ব্যারিস্টারি বানাবে। আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। ব্যারিস্টারি পাস করে দেশে এসে লোহাগাড়াবাসীর অকুতোভয় ভালবাসা পেয়েছি,এটি আমার বড় সৌভাগ্যের ও আনন্দের।তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদেরকে বেশি বেশি স্বপ্ন দেখতে হবে।যত বেশি স্বপ্ন দেখবে,তত বেশি বড় হবে। আমি ব্যারিস্টার হয়েছি,তোমাদেরকে আরও বড় কিছু হতে হবে। এক একজন বিজ্ঞানী হবে।বাইরে গিয়ে দেশের সুনাম অর্জন করবে।

ব্যারিস্টার মোঃ সাইদুল ইমরানের গর্বিত পিতা আলহাজ্ব আবুল হাসেম বলেন, আমার অনেকদিনের স্বপ্ন ছেলেকে ব্যারিস্টারি বানাবো।আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছে।আমার ছেলে সাইদুল ব্যারিস্টার হয়েছে। আমি অনেক খুশী।

লিডারশিপ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন বলেন, ব্যারিস্টার মোঃ সাইদুল ইমরান আমাদের লোহাগাড়াকে সম্মানিত করেছে। লিডারশিপ স্কুলের পক্ষ থেকে আমরা তাকে সংবর্ধিত করেছি।

উল্লেখ্য, গেল বছরের ২০২৪সালের ৭মার্চ যুক্তরাজ্যের লন্ডন লিংকনস ইন বিশ্ববিদ্যালয় হতে ব্যারিষ্টার ডিগ্রী অর্জন করেন মোঃ সাইদুল ইমরান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ার ছেলে ব্যারিস্টার সাইদুল ইমরান সংবর্ধিত

প্রকাশিত: ০৬:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫