রায়হান সিকদার,লোহাগাড়াঃ
দক্ষিণ জেলার অন্যতম প্রাচীনতম ঐতিহ্যবাহী জামে মসজিদ হিসেবে পরিচিত লোহাগাড়া উপজেলার চরম্বা প্রসিদ্ধ মহাজন জামে মসজিদ। এ মসজিদ অনেক প্রাচীনতম। প্রতি জুমাবারে হাজার হাজার মুসল্লিদের সমাগম হয় চরম্বা প্রসিদ্ধ মহাজন জামে মসজিদ।এখানে চট্টগ্রাম-কক্সবাজারসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মুসল্লীরা নামাজ আদায় করতে ছুটে আসে।
আজ পবিত্র জুমার নামাজ আদায় করতে হাজার হাজার মুসল্লীদের সমাগম হয়।মহাজন জামে মসজিদ এখন দৃষ্টিনন্দন,নানন্দিক ও আকর্ষণীয় ভবন নির্মাণ করা হয়েছে। মসজিদের নতুন ভবনের কাজ চলছে। নতুন ভবনের কিছু অংশের কাজ অসমাপ্ত রয়েছে।
জুমার নামাজ আদায় করতে হাজার হাজার মুসল্লিরা প্রসিদ্ধ মহাজন জামে মসজিদে অংশগ্রহণ করেন।
আজকের জুমাবারে বড়হাতিয়ার কৃতি সন্তান তরুণ সমাজসেবক মুহাম্মদ মিরান হোসেন মিজান, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মদ সাইফুল আলম,আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যবসায়ী মুহাম্মদ কামাল উদ্দিন,
মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মুহাম্মদ আলমগীরসহ অসংখ্য মুসল্লিগণ জুমার নামাজ আদায় করেছেন।
মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে সমাজের বিত্তবানের প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন চরম্বা প্রসিদ্ধ মহাজন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ শাহ আলম ও সেক্রেটারি মুহাম্মদ আলমগীর।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















