
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ,সাইফুল ইসলামের সাথে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছে লোহাগাড়া বটতলী হকার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা।
১৮আগস্ট (সোমবার) বিকেলে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া বটতলী হকার ব্যবসায়ী সমিতির সভাপতি শহীদুল আলম , সহ-সভাপতি শাহ আলম, সহ-সভাপতি ফরিদ, সাধারণ সম্পাদক কায়সার হামিদ, সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,কোষাধ্যক্ষ(অর্থ সম্পাদক) আবু ইউসুফ, দপ্তর সম্পাদক তামিমুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ এমরান,সদস্য মোঃ,রিয়াদ, ইমন, জাহাঙ্গীর,রিফাত, রাকিবুল হাসান মানিক, লোকমান, ওমর ফারুক,সাকিফুর রহমান ও ইলিয়াছ প্রমুখ।

সাক্ষাৎ কালে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ,সাইফুল ইসলাম বলেন, দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক ও ব্যস্ততম শহর হিসেবে লোহাগাড়া বটতলী স্টেশন। এ স্টেশনে ট্রাফিক পুলিশের পাশাপাশি যানজট নিরসনের জন্য বটতলী হকার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কমিউনিটি পুলিশ যেভাবে যানজট নিরসনে কাজ করছে তা সত্যিই প্রশংসার দাবিদার রাখে। আপনাদের ভাল উদ্যোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।তিনি আরও বলেন,বটতলী স্টেশন কে আমরা যানজটমুক্ত,পরিস্কার-পরিচ্ছনমুক্ত দেখতে চাই,এজন্য দ্রুত সময়ের মধ্যে স্টেশনে হকার, ব্যবসায়ীদের নিয়ে একটি সভা করব। বটতলী স্টেশনে যানজট নিরসনের জন্য উপজেলা প্রশাসন কাজ করবে। কোন ধরণের স্টেশনে চাঁদাবাজি, সন্ত্রাসী, অসামাজিক কার্যকলাপ করতে দেওয়া হবেনা। লোহাগাড়া হকার সমিতির পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















