
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার চুনতি ডেপুটি বাজারে মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে ২ খাবার হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত
পরিচালনা করেন, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ।
জানা যায়, উপজেলার চুনতি ডেপুটি বাজারেখাবারে ভেজাল ও পঁচা বাশিযুক্ত খাবার পরিবেশনে ভোক্তা অধিকার আইন২০০৯ এর ৪২ ধারায় সাহাবুদ্দিনের মালিকানাধীন হোটেলমায়ের দোয়াকে ৫ হাজারটা ও মো: শহীদুল ইসলামের মালিকানাধীন হোটেল তাজ এন্ড
রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
এসময় উপস্থিত ছিলেন স্যানিটরি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: শের আলী, লোহাগাড়া থানার এসআই হাবীব হাসান ও
স্থানীয় সাংবাদিকবৃন্দ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















