
রায়হান সিকদারঃ
সরকারি কর্মকমিশনে (পিএসসি) নিয়োগ পাওয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ার কৃতি সন্তান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব (অ:) ড. মো: মহিউদ্দিন কে শপথ পড়ানো হয়েছে।
রোববার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাঁকে শপথ পড়ায়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।
এর আগে ২০ আগস্ট তাঁকে পিএসসি’র সদস্য নিয়োগ দেওয়া হয়। সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে সদস্য পদে নিয়োগ দেন।
সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তাঁকে দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাঁহার ৬৫ বছর বয়সপূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত সরকারি কর্মকমিশনের সদস্য পদে বহাল থাকবেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















