ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাডায় ৩বছরের সাজাপ্রাপ্ত আসামী আবদুর রশিদ গ্রেফতার

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারী হাট বাজার হতে ৩বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সাজাপ্রাপ্ত আসামীর নাম আবদুর রশিদ(৪৭)। সে পদুয়া আলী সিকদার পাড়া এলাকার আবদুস শুক্কুরের পুত্র। থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ২৭এপ্রিল সন্ধ্যা ৭টায় লোহাগাড়া থানার এসআই আবু বক্করের নেতৃত্বে একটি পুলিশি টিম উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবদুর রশিদকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। লোহাগাড়া থানার এসআই আবু বক্কর জানান,
আটক আবদুর রশিদ ৩বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।তাকে মাদক মামলার(১২(১০)১৪ চট্টগ্রাম যুগ্ন দায়রা জজ আদালত ৩বছরের সাজা প্রদান করেছেন।
আগামীকাল সকালে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবদুর রশিদকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলে থানা সুত্রে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাডায় ৩বছরের সাজাপ্রাপ্ত আসামী আবদুর রশিদ গ্রেফতার

প্রকাশিত: ১০:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯