
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক(ডিজি) অধ্যাপক ডাঃ এবিএম খুরশিদ আলম।
গতকাল রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি পরিদর্শনে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ ও কর্মরত সকল চিকিৎসকরা।
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডাঃ খুরশীদ আলম স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং মানসম্মত সেবা প্রদান অক্ষুন্ন রাখতে তিনি চিকিৎসকদের বিভিন্ন ধরণের পরামর্শ প্রদান করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক (প্রশাসন) ডাক্তার শেখ হাসান ইমাম,স্বাস্হ্য অধিদপ্তরের এমবিডিসি, লাইন ডাইরেক্টর অধ্যাপক ডাঃ সামিউল ইসলাম,চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার কবীর, অধ্যাপক ডাঃ শাকিল আহমেদ, চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার আসিফ খাঁন, লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।
স্বাস্হ্য অধিদপ্তরের মহা-পরিচালক(ডিজি) ডাঃ এবিএম খুরশীদ আলম জানান, হাসপাতালের সেবার মান ভালো রয়েছে।আগামীতে আরও ভাল করতে হবে। চিকিৎসকরা যথাযথভাবে রোগীদের সেবার মান অক্ষুন্ন রাখতে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি হাসপাতালের সুন্দর পরিবেশ দেখে অত্যন্ত খুশী হন। চিকিৎসা সেবায় সন্তুষ্ঠি প্রকাশ করেন স্বাস্হ্যের ডিজি। এখানকার ব্যবস্থাপনা অনেক ভালো বলেও তিনি জানান।
হাসপাতালের সুন্দর পরিবেশে দেখে স্বাস্হ্যের ডিজি ডাঃ এবিএম খুরশীদ আলম উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফসহ কর্মরত সকল চিকিৎসক, নার্স ও স্টাফগণদের ধন্যবাদ জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















