
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় থানা পুলিশের আয়োজনে ২১আগষ্ট সকালে
থানা চত্বরে পুণরায় আগাছা পরিষ্কার করা এবং পাশাপাশি পানি জমে থাকা সব কিছুই পরিষ্কার- পরিচ্ছন্ন অভিযান করা হয়।
পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে ফগার মেশিনের মাধ্যমে থানা চত্বরে জব্দকৃত গাড়ীগুলোতে ওষুধ স্প্রে ছিটানো হয়েছে।
পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানের সময় লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল হক ও থানার কর্মরত সকল অফিসারবৃন্দ ও কন্সটেবলগণ উপস্হিত ছিলেন।
এডিস মশা যাতে বংশ বিস্তার না করতে পারে সে জন্য এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান ওসি মো: সাইফুল ইসলাম।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















