
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
আগামী ৪অক্টোবর থেকে ৮অক্টোবর পর্যন্ত সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব।
সনাতনী সম্প্রদায়ের এই শারদীয় দুর্গোৎসব- ২০১৯ উপলক্ষে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে আজ ১৮সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় অফিসার ইনচার্জ কার্যালয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক, লোহাগাড়া হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী রতন দাশ, সাধারণ সম্পাদক ডাঃ রিটন দাশ, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুভাষ কান্তি নাথ, সুজিত পাল, প্রসেংজিৎ পাল, মাস্টার রিটন বিশ্বাস, আমিরাবাদ ইউপির মেম্বার মৃণাল কান্তি দাশ, স্বর্ণ ব্যবসায়ী বিমল কান্তি নাথ,মাস্টার অসীম দাশ, মিহির সরকারসহ অন্যান্যরা।
আগামী ৪ অক্টোবর থেকে ৮অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজায় উপজেলার বিভিন্ন মন্ডপে লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























