ঢাকা ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়া থানায় মামলা-জিডি করতে টাকা লাগেনাঃ ওসি সাইফুল ইসলাম

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধি :

লোহাগাড়া থানার প্রধান ফটকের দেওয়ালে টাঙানো রয়েছে ব্যতিক্রম ধর্মী একটি ব্যানার।সে ব্যানার দেখে চোখ আটকে যাচ্ছে এলাকার সাধারণ মানুষের। সেই ব্যানারে লেখা আছে ‘লোহাগাড়া থানায় সাধারণ ডায়রী, মামলা রুজু,অভিযোগ দাখিল এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য টাকা বা কোন মাধ্যম লাগে না।

মানুষ যাতে প্রতারিত না হয় সে জন্য এই ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা দেখে অনেকে পুলিশের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মানুষ যাতে দালালচক্র বা অন্য কোনোভাবে প্রতারণার শিকার না হয়, এ জন্য ওই ব্যানার থানার মূল ফটকে ঝুলিয়ে রাখা হয়েছে।

থানায় ঢুকলে যে কারো চোখে পড়বে এটা। এতে করে থানায় মামলা ও জিডি করতে আসা কোনো মানুষের সঙ্গে কেউ প্রতারণা করতে পারবে না।

কোন সেবা প্রত্যাশী সরাসরি থানার অফিসার ইনচার্জের নিকট হতে সেবা গ্রহণ করবেন বলে তিনি উক্ত প্রতিবেদককে জানিয়েছেন । থানার কাছ থেকে সেবা নেয়ার ক্ষেত্রে কোন দালাল বা মাধ্যমের আশ্রয় না নেয়ার জন্য তিনি সকলের কাছে আহবান জানিয়েছেন।

এ ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করায় লোহাগাড়া থানার ওসিকে স্বাগত জানিয়েছেন স্হানীয় এলাকাবাসী।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়া থানায় মামলা-জিডি করতে টাকা লাগেনাঃ ওসি সাইফুল ইসলাম

প্রকাশিত: ১০:৩৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯