ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ার পদুয়ায় ৫ পরিবারের বসত ঘর পুড়ে ছাইঃ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের’ আগুনে ৫ পরিবারের বসত ঘর পুড়ে গেছে।

বুধবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো: শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় নাছির উদ্দিন’র ঘর থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় ।

খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে ৫টি ঘর ও ঘরে থাকা আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন ওই এলাকার দেলোয়ার হোসেন, মো: রবি, শাহাদত হোসেন, মাওলানা আবুল ফয়েজ ও নাছির উদ্দিন।এতে প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে সাতকানিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কেউ হাতাহত হয়নি বলে জানান তিনি।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান নিয়ে মানবেতর জীবন যাপন করছে বলে জানা গেছে ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ার পদুয়ায় ৫ পরিবারের বসত ঘর পুড়ে ছাইঃ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ১১:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯