ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ার পদুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ার পদুয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বিষয়টি পদুয়া ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার মুহাম্মদ কাউছার উদ্দিন নিশ্চিত করেছেন।

আজ ৩০ অক্টোবর (বুধবার) সকাল ১১টায় উপজেলার পদুয়া তেওয়ারীখিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আল আমিন।তার বয়স (আড়াই বছর)।
সে ওই এলাকার প্রবাসী মোঃ রিয়াজ উদ্দিনের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মোঃ কাউছার জানান, ঘটনারদিন সকালে পরিবারের লোকজনের অগোচরে খেলাচ্ছলে শিশুটি বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খুঁজাখুজি শুরু করে। পরে শিশুটিকে ভাসমান অবস্থায় পুকুরে দেখতে পান।
তাৎক্ষণিকভাবে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

লোহাগাড়ার পদুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৩:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯