
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান মরিচ্চ্যা পাড়া এলাকায় এক প্রবাসী বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত প্রবাসীর নাম মুহাম্মদ মোস্তফিজুর রহমান। সে ওই এলাকার জুলফিকার আলীর পুত্র।
ক্ষতিগ্রস্ত সৌদি প্রবাসী মুহাম্মদ মোস্তফিজুর রহমানের স্ত্রী রেহেনা আকতার জানান,গত ২৭ সেপ্টেম্বর(শুক্রবার) সকাল ১১টায় তিনি বাড়ি তালাবদ্ধ করে উপজেলা সদরের রশিদার পাড়ায় তার বাপের বাড়িতে বেড়াতে যান। পরেরদিন ২৮ সেপ্টেম্বর শনিবার সকালে শ্বাশুর বাড়িতে চলে আসেন। বাড়িতে ঢুকে বাড়ীর ছাদের গ্রীল ভাঙ্গা, রুমের দরজা ভাঙ্গা, প্রয়োজনীয় আসবাবপত্র এবং অন্যান্য মালামাল এলোমেলো দেখতে পান।
তিনি আরো জানান, চোরেরা বাড়িতে থাকা ৮ভরি স্বর্ণালংকার, নগদ ১লক্ষ টাকা, টিভি, কম্বল ও অন্যান্য মূল্যবান ইলেট্রনিক্স সামগ্রী নিয়ে যায়।
চোরের দল বাড়িতে কেউ না থাকার সুযোগে যে কোন সময় এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে সকালে লোহাগাড়া থানার এএসআই মুহাম্মদ শাকিল সিকদারের নেতৃত্বে একটি পুলিশি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান,এ ব্যাপারে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























