
রায়হান সিকদার,লোহাগাড়া
লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬জন অসহায় ক্যান্সার রোগীদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে চেক বিতরণ করা হয়েছে।ক্যান্সার রোগীরা হল যথাক্রমে মল্লিক ছোবাহান এলাকার আবু বক্করের স্ত্রী শাহিন আকতার,রাজঘাটা এলাকার মৃত সুফিজুর রহমানের কন্যা স্ত্রী তাহেরা বেগম,বড়হাতিয়া এলাকার মৃত আবদুল লতিফের পুত্র মুজিবুর রহমান,আধুনগর দক্ষিণ হরিণা এলাকার ফুরোখ আহমদের পুত্র জামাল উদ্দিন,চরম্বা চেয়ারম্যান বাড়ী এলাকার জামাল উদ্দিনের স্ত্রী ছাবেকুন্নাহার, চরম্বা বিবিরবিলা এলাকার নুরুল ইসলাম বাদশার স্ত্রী রোকেয়া বেগম।
১৩ নভেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবু আসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া বিআরডিবির চেয়ারম্যান,জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য,লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল,চরম্বা ইউপি চেয়ারম্যান, চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান,লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন,উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,চুনতি হাকিমিয়া কামিল(এম.এ) মাদ্রাসার অধ্যাপক, মানবাধিকার নেতা অধ্যাপক মুহাম্মদ হামিদুর রহমান।
উল্লেখ্য,প্রতি জনকে ৫০হাজার টাকা করে ৬জনকে মোট ৩ লক্ষ টাকা প্রদান করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
