
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে সাকিবুল হাসান(২৪) নামক এক বাইকারের মৃত্য হয়েছে।
এ ঘটনায় বাইকে থাকা সোহাগ নামে আরও এক আরোহী গুরুত্বর আহত হয়েছে বলে জানা গেছে।
রবিবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দূর্ঘটনার ঘটনাটি ঘটে।
নিহত বাইকার সাকিবুল হাসান নাটোর জেলার সিংড়া উপজেলার পারসাথলী শেখ পাড়ার বাসিন্দা মোঃ আতাউর রহমানের পুত্র।
সফরসঙ্গী মেঘলা জানান, তারা জনপ্রিয় কন্টেইন ক্রিয়টর ফারজানা বিথীসহ ১৫ জন নারীপুরুষ মিলে ৩ দিন আগে রাজশাহী থেকে কক্সবাজার গিয়েছিলেন, আজ সকালে কক্সবাজার থেকে ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্হানে মহাসড়কের উপর বসানো গতিরোধকে গাড়ী নিয়ন্ত্রন করতে না পেরে বাইকে থাকা দুজন সড়কের পাশে থাকে সেতুর নীচে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় আমরা তাদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষনা করেন।
লোহাগাড়া ট্রমা সেন্টারের জরুরি বিভাগে থাকা চিকিৎসক ডাঃ ইজাজ আহমেদ শামীম বলেন, সড়ক দূর্ঘটনায় দুজন বাইকারকে এখানে আনা হয়েছে। তৎমধ্যে সাকিবুল হাসান নামে একজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। গুরুতর আহত সোহাগ নামের একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত বাইকারের লাশ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হব।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















