ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় মোটর সাইকেলসহ ২ চোর আটক

রায়হান সিকদার,লোহাগাড়া

চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মোটর সাইকেল চোর কে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

আটককৃতদের নাম হল কক্সবাজার রামু উপজেলার মৌলভী পাড়ার ছালামুল্লাহর পুত্র মোঃ মোরশেদ (২২) এবং একই উপজেলার চাকমারপুল ছালে আহম্মদ পাড়ার শফিউল আলমের পুত্র মুজিবুর রহমান(২১)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, মাসখানিক পুর্বে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তির মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় একটি চক্র। পরে থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় তৌহিদ নামের এক মোটর সাইকেল চোরকে আটক করা হয়েছিল। এরপরে গত কয়েকদিন পুর্বে শওকত নামের এক যুবকের বাইক চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার এসআই সামশুদ্দৌহার নেতৃত্বে পুলিশের একটি টিম রামু এলাকা হতে মোটর সাইকেল চোর মোরশেদকে গাড়িসহ আটক করে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তার স্বীকারোক্তি মতে ঈদগাহ এলাকা হতে মুজিবুর রহমানকেও আটক করা হয়।

চোরদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। তাদেরকেও আটকের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

আটকৃতদের বিরুদ্ধে থানায় চুরির মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

লোহাগাড়ায় মোটর সাইকেলসহ ২ চোর আটক

প্রকাশিত: ০৩:৪২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১