
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
মঙ্গলবার (১২ই মে) বিকেলে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নালারকুল আল আমিন কিন্ডারগার্টেনের ওয়াশরুম থেকে বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়।
বুদ্ধ আবদুল মোতালেব (৮০) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের মাইজ পাড়ার ফুলজানি বাপের বাড়ির মৃত আব্দুল রশিদের পুত্র এবং
স্থানীয় ইউপি সদস্য আবদুর রশিদ করে বলেন, নিহত বৃদ্ধ ঘটনার দিন সকাল থেকে পাড়ায় বিভিন্ন বাড়িতে গিয়ে ভিক্ষা করছিল। একপর্যায়ে বৃদ্ধ প্রকৃতির ডাকে সাড়া দিতে বেলা আনুমানিক ৩টার দিকে আল আমিন কিন্ডারগার্টেন এন্ড স্কুলের ওয়াশ রুমে ঢুকে। দীর্ঘ সময় ওয়াশ রুম থেকে বের না হওয়ায় স্কুল কর্তৃপক্ষ তাকে অবহিত করে। পরে স্থানীয় গ্রামপুলিশ সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা পুলিশ কে খবর দেওয়া হয়।
নিহতের স্ত্রী রাবিয়া বেগম জানান, আমার স্বামী লোহাগাড়ার বিভিন্ন এলাকায় দিনে ভিক্ষা করতো এবং রাতে মসজিদে বা মাজারে রাত কাটাতো। গত সোমবার তিনি বাড়ি থেকে গিয়েছিল। তার মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে আমার ছেলেকে পাঠিয়েছি।
খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই মাঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ আবদুল্লাহ বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসআই মাঈন উদ্দিন ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে বৃদ্ধ এলাকায় এলাকায় ভিক্ষা করতেন বলে জেনেছি। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। পরবর্তীতে পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
