শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় রিলেক্স পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট নোহার মুখোমুখী সংঘর্ষে ৮জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতির শেষ সীমানার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৫ পুরুষ, ২ জন নারী, অপর শিশু আছে বলে জানিয়েছেন চুনতি পু্লিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমগীর হোসেন।
নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন, এই রিপোর্ট লেখা পযর্ন্ত যাত্রীদের উদ্ধার কাজ চলছে বলে জানান, চুনতি পু্লিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমগীর হোসেন ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















