ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি সাইফুল নিহত

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলায় ৯ম শ্রেনীর স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক সাইফুল ইসলাম র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে।

রোববার (২৮ এপ্রিল) রাতে লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় এই ঘটনা ঘটেছে।র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি মো.মাশকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাবের এই কর্মকর্তার দাবি, ধর্ষক সাইফুলকে গ্রেফতারের জন্য গেলে তার সঙ্গে র‌্যাবের টহল দলের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে সাইফুলের গুলিবিদ্ধ লাশ এবং ২ টি অস্ত্র ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গত সপ্তাহে লোহাগাড়ার একটি গ্রামে স্থানীয় কোচিং সেন্টারের মালিক ও শিক্ষক সাইফুলের হাতে ধর্ষণের শিকার হয় এক স্কুলছাত্রী। এই ঘটনায় লোহাগাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়।

উল্লেখ্য, ১২ এপ্রিল উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় কোচিং সেন্টারের শিক্ষক কর্তৃক নবম শ্রেণির এক ছাত্রী (১৫)কে হাত-পা বেধে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। পরে পুলিশ কোচিং সেন্টারটি বন্ধ করে দেয়।ঘটনার ৩ দিন পর গত ১৫ এপ্রিল লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন স্কুলছাত্রীর মা।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি সাইফুল নিহত

প্রকাশিত: ০৯:৪৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯