লোহাগাড়া অফিসঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশন একটি উপশহর হিসেবে পরিচিত।সম্প্রতি বটতলী মোটর স্টেশনে দুপার্শে অবৈধভাবে গড়ে উঠা ভাসমান দোকান উচ্ছেদ অভিযান ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছিল।এ অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম ও লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ(টিআই) মুহাম্মদ মুজিবুর রহমান। তারই ধারাবাহিতায় বটতলী স্টেশন এখন যানজটমুক্ত।১২ ফেব্রুয়ারী সকালে লোহাগাড়া ট্রাফিক বিভাগের উদ্যোগে বটতলী মোটর স্টেশনের পার্শ্বে ১০ফুট দখলে থাকা সরকারী রাস্তা উদ্ধার কাজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা করা হয়েছে।এ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ মুহাম্মদ মুজিবুর রহমান। এসময় লোহাগাড়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট মাহবুব আলম খাঁন,শ্রমিকনেতা মুহাম্মদ নাজিম উদ্দিন উপস্হিত ছিলেন।লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ মুহাম্মদ মুজিবুর রহমান জানান,অবৈধভাবে কোন প্রকার ভাসমান দোকান বসতে দেওয়া হবেনা।সম্প্রতি আমরা সাতকানিয়া অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা স্যারর নেতৃত্বে জনগণের চলাচলের সুবিধার্থে অবৈধ স্হাপনা উচ্ছেদ করেছি এবং স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছি।
লোহাগাড়া বটতলী বাজার এখন যানজটমুক্ত। আমাদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে স্টেশনের পার্শ্বে দখলে থাকা ১০ফুট রাস্তা উদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















