ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় পুকুরে ডুবে আপন দু`ভাইয়ের মৃত্যু

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় পুকুরে ডুবে মুহাম্মদ জিহাদ (৭) এবং আবদুল্লাহ আল তাওহিদ (৪) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে।নিহত ২জন আপন ভাই।

৩০সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ হাছির পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ ও তাওহিদ ওই এলাকার ব্যবসায়ী মুহাম্মদ আবদুল গফুরের ছেলে এবং স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ আবদুল খালেকের ভাতিজা।
জিহাদ হাজির পাড়া এবতেদায়ী মাদ্রাসায় প্লে`তে অধ্যয়নরত ছিল।

নিহতদের চাচা ইউপি সদস্য মুহাম্মদ আবদুল খালেক জানান, ঘটনার দিন খেলতে গিয়ে আপন দু`ভাই জিহাদ ও তাওহিদ বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।
দীর্ঘক্ষণ পর পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় পুকুরে ডুবে আপন দু`ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ০১:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯