ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় দেশীয় তৈরী অস্ত্রসহ ২যুবক আটক

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটি বাজার এলাকা হতে ২যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়।

বিষয়টি লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

আটককৃতরা হল বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট কসাই পাড়া এলাকার মুহাম্মদ কামালের পুত্র এস্কান্দার (২৩) এবং বরিশাল জেলার মৃলাদি এলাকার মৃত সুলতান আহমদের পুত্র ইউসুফ রণিত(২৫)।

থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ৩০জুলাই বিকেল ৫টায় উপজেলার চুনতি ডেপুটি বাজার মুরগীর দোকানের সামনে হতে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই পিযুষ চন্দ্র সিংহ,এএসআই চন্দ্র কুমার কুর্মী ও এএসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি পুলিশি টিম একটি দেশীয় তৈরী অস্ত্রসহ ২যুবককে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,আটক ২ যুবক চকরিয়া হতে যাত্রীবাহী একটি বাস যোগে দেশীয় তৈরী অস্ত্র নিয়ে চুনতি বাজার নেমে যায়। তারা অস্ত্র নিয়ে উক্ত বাজারে মুরগীর দোকানের সামনে দাঁড়ালে পুলিশের সন্দেহ হলে চুনতি পুলিশ ফাঁড়ির একটি টিম তাদেরকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃত ২যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে এসআই পিযুষ চন্দ্র সিংহ উক্ত প্রতিবেদককে জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়া সদরের জামায়াতের সাবেক প্রচার সম্পাদক মরহুম সেলিমের স্বরণে দোআ ও ইফতার মাহফিল

লোহাগাড়ায় দেশীয় তৈরী অস্ত্রসহ ২যুবক আটক

প্রকাশিত: ০৮:৫৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯