
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা ১৩ অক্টোবর বিকেলে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। পূজনীয় ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত শেষে আসে এ প্রবারণা তিথি। এদিকে আগামী কাল থেকে দেশের প্রতি বিহারে শুরু হবে পবিত্র কঠিন চীবর দানোৎসব।
প্রবারণা পূর্ণিমার দিনে প্রভাতফেরি, ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষুসংঘের পিন্ডদান, শীল গ্রহণ ও প্রদীপপূজা পালন করা হয়। দিনের শেষে সন্ধ্যায় ছিল তিথির মূল আকর্ষণ ফানুস উড়ানো উৎসব।
বিকেল ৪টায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
স্বাগত বক্তব্যে রাখেন চেঁদিরপুনি নন্দনকানন বিহার পূণ নির্মাণ কমিটি সাংগঠনিক সম্পাদক ও অাধুনগর ইউনিয়ন তাঁতীলীগ সভাপতি অসীম বড়ুয়া।
বিহার অধ্যক্ষ বিনয়শীল জ্যোতিপাল স্থবিরের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন আধুনগর ইউপির বার বার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ অাইয়ুব মিয়া।
গ্রাম প্রতিরক্ষা পরিষদ সাধারণ সম্পাদক বাবু রতসেন বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন গ্রাম প্রতিরক্ষা পরিষদ ভাইস চেয়ারম্যান শিক্ষক দীপু কুমার বড়ুয়া,চেয়ারম্যান সন্তোষ বড়ুয়া,যুগ্ম সম্পাদক ত্রিদীপ বড়ুয়া, শিক্ষক রাখাল চন্দ্র বড়ুয়া,সমদত্ত বড়ুয়া,বিহার নির্মাণ কমিটির কার্যকরী সভাপতি জোস্নাময় বড়ুয়া, সুজিব বড়ুয়া,চেঁদিরপূনি গ্রাম প্রতিরক্ষা পরিষদ সভাপতি বাবু সুগতসেবক বড়ুয়া,বিহার কমিটির সভাপতি অশোক বড়ুয়া।
এসময় উপস্হিত ছিলেন সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার, সাংবাদিক খোকন সুশীল ও সাংবাদিক মুহাম্মদ জাহেদুল ইসলাম,আধুনগর ইউপির চেয়ারম্যান আইয়ুব মিয়ার জ্যেষ্ঠ পুত্র রিফাত হোসেন চৌধুরী।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















