
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলায় চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকায় প্রতিষ্টিত অংশগ্রহনমূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্প (এল জি ই ডি) দ্বারা পরিচালিত চাম্বিখাল পানি ব্যবস্হাপনা সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা(এ.জি.এম) অনুষ্টিত হয়েছে।

আজ ৫ অক্টোবর (শনিবার) সকালে বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নানা কর্মসূচীর মাধ্যমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়
সমিতির উপদেষ্টা ও চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
অনুষ্টানে উদ্বোধক ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির।
সমবায় সমিতির নির্বাহী সদস্য মুহাম্মদ রেজাউল বাহার চৌধুরী রেজার সঞ্চালনায়
চাম্বিখাল পানি ব্যবস্হাপনা সমবায় সমিতির সভাপতি প্রবীণ শিক্ষাবিদ মাস্টার মাহবুবুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা এইচ এম এ গনি সম্রাট, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, কলাউজান খতিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সুপার আনিসুল মোস্তাফা, পদুয়া হাঙ্গরখাল পানি ব্যবস্হাপনা সমবায় সমিতির সভাপতি ও উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক, সাগর এভিয়েশন হজ্ব কাফেলার চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ নুর হোসেন, বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ আক্কাস আলী, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ নাছির উদ্দিন, ব্যবসায়ী মুহাম্মদ নুর হোসেন, স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ জানে আলম জানু, ব্যবসায়ী মুহাম্মদ নুর হোসেন,সাতকানিয়া উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী মুহাম্মদ আইয়ুব ও ব্যবসায়ী মুহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ।
এছাড়াও সাধারণ বার্ষিক সভায় সমিতির সকল সদস্যবৃন্দ ও এনজি কর্মীর নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
চাম্বিখাল পানি ব্যবস্হাপনা সমবায় সমিতির প্রধান উপদেষ্টা ও চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, গত সাড়ে চার বছর আগে এলাকার উন্নয়নে একটি সমবায় সমিতি গঠনের চিন্তা করেন। পরে স্থানীয় এলজিইডির সহায়তায় সমিতি গঠনের কাজ এগিয়ে নিয়ে যান। বর্তমানে সমিতির তিন শতাধিক গ্রামীণ নারী ও পুরুষ সদস্যরা নিজ নিজ নামে শেয়ার ক্রয় করে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমা করছেন। সমিতিতে নিয়মিত মাসিক সভা, বিশেষ সভাসহ সদস্যদের নিয়ে উঠান বৈঠক করা হয়।পানত্রিশা হবে দারিদ্র ও ক্ষুদ্রামুক্ত গ্রাম হবে ইনশাল্লাহ।
উদ্বোধকের বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমদ বলেন,চুনতির দুর্গম পাহাড়ী এলাকার পানত্রিশা গ্রাম গুলোর অধিবাসীরা চরম দারিদ্র সীমার নিচে বসবাস করে আসছিলো।চাম্বিখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি প্রতিষ্টিত হওয়ায় এলাকার অনেক অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে।তিনি আরো বলেন,
এলজিইডির মাধ্যমে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের সকল মানুষের নিরাপদ খাদ্য, চিকিৎসা, বাসস্থানসহ সকল সুবিধা প্রদান করছে।
লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন, চুনতি পানত্রিশা এলাকায় চাম্বিখাল সমবায় সমিতি এলাকার কৃষক শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।এদেশ এখন অনেক দুর এগিয়ে গেছে।
সমিতির জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন। সমিতির সকল সদস্যকে তিনি বেশী বেশী শেয়ার ক্রয় ও সঞ্চয় জমা দিয়ে নিজেদের ভাগ্যউন্নয়নসহ দেশের অর্থনীতের অবদান রাখার আহ্বান জানান।
চাম্বিখাল পানি ব্যবস্হাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল লতিফ গত বছরের আয় ব্যয়, সাধারণ সদস্যদের শেয়ার ও সঞ্চয় জমা, আগামী বছরের কর্মপন্থা নির্ধারণ নিয়ে বক্তৃতা প্রদান করেন।
২০১৯-২০ সালের প্রস্তাবিত ৬০লক্ষ টাকা বাজেট ঘোষণা করেন।
তিনি সবাইকে সমিতির সাথে যুক্ত থেকে নতুন নতুন উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার আহ্বান জানান।
অনুষ্টানে তিন ভাগ্যবান ও ভাগ্যবতীদের উপহার স্বরুপ ঘড়ি প্রদান করা হয় এবং চাম্বাখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির পক্ষ থেকে অতিথিবৃন্দদেরকে সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























