
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে ১৩৫ জন উপকার ভোগীদের জুলাই,অাগষ্ট ও সেপ্টেম্বর মাসের ভিজিডি বরাদ্দের চাউল আজ ১৭ সেপ্টেম্বর সকালে এক সাথে বিতরণ করা হয়েছে।
প্রতি মাসের ৩০ কেজি করে প্রত্যেক উপকারভোগীকে ৯০ কেজি করে চাউল দেয়া হয়েছে।
চাউল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি মাষ্টার শফিকুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন চরম্বা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মো: সোলাইমান,মহিলা ইউপি সদস্য সাবেকুর নাহার, ইউপি সদস্য সৈয়দ হোসেন, ইউপি সদস্য মো:জসিম উদ্দিন, ইউনিয়ন সচিব অহিদুর রহমান,গ্রাম অাদালত সহকারী অমল দাশ,দফাদার লিটন দাশ ও ডিজিটাল সেন্টার উদ্যোক্তা অাবু অাহমেদ প্রমূখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























