ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ডিসির টিফিন বক্স উপহার

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন এবং চলমান মিড ডে মিল টেকসই করার লক্ষ্যে চট্টগ্রামের ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন লোহাগাড়ার সেনেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারশো শিক্ষার্থীর জন্য টিফিন বক্স উপহার পাঠিয়েছেন।

আজ ২৫ সেপ্টেম্বর রোজ বুধবার দুপুর ১ টায় লোহাগাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ চট্টগ্রামের ডিসির পক্ষ থেকে বড়হাতিয়া সেনেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে এই উপহার তুলে দেন।

লোহাগাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক, বিদ্যালয়ের সভাপতি এবং স্থানীয় ইউপি সদস্য সুনীল সরকার,
বিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সেনেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ডিসির টিফিন বক্স উপহার

প্রকাশিত: ০৪:০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯