
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া সদর ইউপির সাবেক মেম্বার,সমাজসেবক আলহাজ্ব আহমদুদুর রহমান প্রকাশ আহমদ মেম্বার ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্টা করেন তার সুযোগ্য পুত্র, ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রশিদ আহমদ।
আলহাজ্ব আহমুদুর রহমান প্রকাশ আহমদ মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে ১৮ অক্টোবর(শুক্রবার) সকালে লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

বৃত্তি পরীক্ষায় সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট, ৭ম ও ৮ম শ্রেনীর মোট ৮৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আজ সকালে বৃত্তি পরীক্ষায় পরিদর্শন করেন আলহাজ্ব আহমুদুর রহমান প্রকাশ আহমদ মেম্বার ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান, এ রহমান মার্কেটের স্বত্বাধিকারী, সমাজসেবক, শিক্ষানুরাগী ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রশিদ আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ এয়াকুব,বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব নুরুল কবির, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মাস্টার মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ ফেরদৌস কোম্পানী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার শংকর কর্মকার,বিদ্যালয়ের অভিভাবক সদস্য মাস্টার নুরুল ইসলাম, মুহাম্মদ ফেরদৌস, জাফর আহমদ মেস্ত্রী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কলামিস্ট মোহাম্মদ হোসেন, সিনিয়র শিক্ষক মাস্টার সরওয়ার কামাল প্রকাশ খোকন।
পরীক্ষায় সকল শিক্ষার্থীরা স্বতঃ স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
আলহাজ্ব আহমুদুর রহমান প্রকাশ আহমদ মেম্বার ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ রশিদ আহমদ জানান, এলাকার শিক্ষামুলক কর্মকান্ড ও সামাজিক উন্নয়নের জন্য আমার মরহুম বাবার নামে এই সংগঠন প্রতিষ্টা করেছি। সংগঠনের পক্ষ থেকে প্রথমবারের মত সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট থেকে ৮ম শ্রেনীর শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে বৃত্তি পরীক্ষা কার্যক্রম শুরু করা হয়। পর্যায়ক্রমে আমরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে ব্যাপকভাবে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























