
চট্টগ্রামের লোহাগাড়ায় নগদ ৪৯ হাজার টাকা, দেশীয় তৈরী একনলা বন্দুক ও একটি রামদাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ; এদের মধ্যে একজন রোহিঙ্গা।
বৃহস্পতিবার রাতে তাদেরকে উপজেলার বটতলি আমিরাবাদ হোটেলের একটি কক্ষ থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান লোহাগাড়া থানার ওসি মো. সাইফুল ইসলাম।
তারা হলেন- লোহাগাড়া উপজেলার আধুনগর হরিণা চেয়ারম্যার পাড়ার মৃত শামশুল আলমের ছেলে মো. পারভেজ (৩৩), ও উখিয়া কুতুপালং বি-৩ ব্লক রোহিঙ্গা ক্যাম্প ও মিয়ানমার আকিয়াব বুচিঢং হিনিসি তমবাজার এলাকার আব্দুল করিমের ছেলে মো. হামিদ(৩৮)।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান ওসি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















