
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষাে নিকেতন কলাউজান সুখছড়ি গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল ২৫জানয়ারী সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্টিত হয়েছে।
একই সময়ে অনুষ্ঠানে পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলারশীপ মেধাবৃত্তি ও সনদ প্রদান কার্যক্রম সম্পন্ন করা হয়।
বুয়েটের সাবেক প্রো-ভিসি ড.দীপক কান্তি দাশের পৃষ্ঠপোষকতায় ২০১৯ সালের এসএসসি নির্বাচনী পরীক্ষায় কলাউজান সুখছড়ি গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠের বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য বিভাগের ১ম স্থান অর্জনকারী ৩জন শিক্ষার্থীর মাঝে পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলারশীপ মেধাবৃত্তি ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাউজান সুখছড়ি গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ ফরিদ উদ্দিন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর,পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলারশীপ মেধাবৃত্তির আহ্বায়ক, আমিরাবাদ ইউপির ৯নং ওয়ার্ড সদস্য মৃণাল কান্তি মিলন মেম্বার।
অনুষ্টানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















